বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিককে স্বপরিবারে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও হুমকি দাতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাংবাদিককে স্বপরিবারে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও হুমকি দাতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন


নোয়াখালী প্রতিনিধি

প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানকে (৪৬) স্বপরিবারে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও হুমকি দাতাকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্তরে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা সাংবাদিককে স্বপরিবারে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দাও প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় সাংবাদিকরা হুমকিদাতাকে ২৪ ঘন্টার মধ্য চিহ্নিত করে আটকের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার,সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিশাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাছের মন্জু,চ্যানেল টুয়ান্টিফোর প্রতিনিধি সুমন ভৌমিক প্রমুখ।

উল্লেখ্য, গতকাল বুধবার বেলা দুইটার দিকে একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে সাংবাদিক মাহবুবুর রহমানকে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনা তাৎক্ষণিক মাহবুবুর রহমান জেলা পুলিশ সুপার শহীদুল ইসলামকে অবহিত করেন। একই দিন সন্ধ্যার দিকে ভুক্তভোগী সাংবাদিক সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডিতে বলা হয়েছে, বুধবার বেলা দুইটার দিকে তাঁর মুঠোফোনে একটি অপরিচিত মুঠোফোন নম্বর (০১৭৫৮-২৭১৯০৪) থেকে কল আসে। কল রিসিভ করার পর অপর প্রান্তে থাকা ব্যক্তি তাঁকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকেন। জেলা পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে কলটি নোয়াখালীর একটি উপজেলা থেকে করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হুমকিদাতাকে শনাক্ত করার পাশাপাশি তাঁকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com