রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়ায় বিজিবির সাথে ইয়াবাকারবারীদের আবারো বন্দুকযুদ্ধঃনিহত-১

উখিয়ায় বিজিবির সাথে ইয়াবাকারবারীদের আবারো বন্দুকযুদ্ধঃনিহত-১

এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

ইয়াবার নব্য অভয়ারণ্য খ্যাত কক্সবাজারের উখিয়া উপজেলায় আবারো বিজিবি ও ইয়াবাকারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধে এক মাদককারবারী নিহত হয়েছে।এবং এতে আহত হয়েছে এক বিজিবি সদস্য।

২৯ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত ৮ টার দিকে কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের আওতাধীন রেজুআমতলী বিজিবির সাথে উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়ার পাহাড়ি এলাকায় ইয়াবাকারবারীদের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী পিস্তল ও দুটি কার্তুজ ও উদ্ধার করেছে বিজিবি। রেজুপাড়া বিওপি’র জোয়ানেরা।

বিজিবি’র কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বন্দুক যুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রেজু আমতলি বিওপির বিজিবি গোপন সুত্রে জানতে পারে যে করইবনিয়া-মিয়ানমার সীমান্ত দিয়ে অতিক্রম প্রায় কোটি টাকার ইয়াবার চালান আসছে।এ পরিপেক্ষিতে রেজু বিওপির টহল দল উক্ত স্থানে গোপনে অবস্থান নেয়।রাত সাড়ে ৭ টার দিকে মাদক কারবারিদেরকে ইয়াবা নিয়ে বিজিবি দেখতে পেলে তাদেরকে থামার সংকেত দেয়া মাএ তারা বিজিবিকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এমতাবস্হায় বিজিবি ও পাল্টা গুলি ছুটলে মাদক কারবারিরা নিস্তেজ হয়ে পিছু হটতে বাধ্য হয়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারি ও তার ব্যবহৃত ১ টি দেশীয় অস্ত্র,২ রাউন্ড গুলি এবং ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে। আহত অবস্থায় উদ্ধার করা গুলিবিদ্ধ মাদক কারবারিকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাদক কারবারির পরিচয় জানা যায়নি। আর এ ঘটনায় বিজিবি’র আহত সদস্যকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান কক্সবাজার – ৩৪ বিজিবি’র ব্যাটালিয়ন অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com