মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চবিতে ঢাবির ভর্তি পরীক্ষার প্রথম দুদিন থাকছে ট্রেন।

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষার প্রথম দুদিন থাকছে ট্রেন।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার শুরু হচ্ছে। এবার বিভাগীয় শহরগুলোতেই পরীক্ষা হচ্ছে। চট্টগ্রামের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এ ক্যাম্পাসে।

ক ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তিযুদ্ধ শুরু হবে। এতে পরীক্ষা দেবেন ১১ হাজার ২১৭ জন। শনিবার হবে খ ইউনিটের পরীক্ষা। এতে অংশ নেবেন ২ হাজার ৮৫২ জন। প্রথম দুদিন পরীক্ষার্থীদের জন্য একটি ট্রেন থাকবে। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি নগরের চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাবে। বেলা ১টা ৪৫ মিনিটে আবার ক্যাম্পাস থেকে ফিরে আসবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথম দুটি পরীক্ষায় একটি ট্রেন চলাচল করবে। বাকি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর ভর্তি পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। পরীক্ষা শেষে আবার সব চালু হবে। পরীক্ষার প্রস্তুতিও শেষ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সময়সূচি
শুক্রবার ক ইউনিট, শনিবার খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এরপর আগামী ৯ অক্টোবর হবে চ ইউনিটের পরীক্ষা। এতে আসন রয়েছে ১৩৫টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন ৯৪৩ জন। ২২ অক্টোবর গ ইউনিটের পরীক্ষায় আসন আছে ১ হাজার ২৫০টি। পরীক্ষায় অংশ নেবেন ৩ হাজার ৫৫৯ জন। আর ২৩ অক্টোবর হবে ঘ ইউনিটের পরীক্ষা। এতে আসনসংখ্যা ১ হাজার ৫৭০, পরীক্ষার্থী ৯ হাজার ৮৯৮।

এবারই প্রথমবারের মতো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com