মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লিও জেলা কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেন সোহরাওয়ার্দী কলেজের কৃতি শিক্ষার্থী ইলিয়াছ

লিও জেলা কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেন সোহরাওয়ার্দী কলেজের কৃতি শিক্ষার্থী ইলিয়াছ


ইয়াছিন মোল্লা, (সোনারগাঁও প্রতিনিধি)


বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তর্গত লায়ন্স জেলা ৩১৫এ১, বাংলাদেশ এর লিও জেলা ৩১৫এ১, বাংলাদেশের ২০২১-২০২২ অর্থ বছরের “পাবলিসিটি অফিসার” পদে নির্বাচিত হলেন সোহরাওয়ার্দী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ ইলিয়াছ। মোঃ ইলিয়াছ একজন সফল সংগঠক হিসেবে ইতোমধ্যে ক্যাম্পাসে ও বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।‌

২৩ আগস্ট লায়ন্স ডিস্ট্রিক্ট মিট টু লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল এই প্রোগ্রামে লিও মেহেদী আকন্দ জনিকে সভাপতি, লিও জয়ন আরিফ সদ্য সাবেক জেলা সভাপতি ও শিরিন শীলাকে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল এর ১ম সহ-সভাপতি,শাহিনুর ইসলাম বাঁধন ২য় সহ-সভাপতি সহ ৩য় সহ-সভাপতি লিও কুরবান আলী,৪র্থ সহ-সভাপতি নাছির উদ্দীন লিংকন, ৫ম সহ-সভাপতি লিও রেজাউল করিম, ৬ষ্ঠ সহ-সভাপতি লিও হাসনাউল হক হিমেল ও ৭ম সহ-সভাপতি আমবান ইসলাম রাহিল এর নাম ঘোষণা করা‌ হলেও তখন কিছু গুরুত্বপূর্ণ পদ ঘোষণা করা হয়নি।

২২ সেপ্টেম্বর, ২০২১ বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন ভবনে সন্ধ্যা সাতটায় লিও জেলা কাউন্সিল ৩১৫এ১ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
লিও জেলার অন্যান্য কাউন্সিল সদস্যরা হলেন ৮ম সহ-সভাপতি লিও তাসনুভা মেহরুন, সেক্রেটারি লিও ফরহাদ হোসেন তালুকদার, ট্রেজারার লিও রায়হান আজিম, জয়েন্ট সেক্রেটারি লিও খাদিমুল ইসলাম নয়ন, জয়েন্ট ট্রেজারার লিও আনহা চৈতি, জেলা কোর্ডিনেটর লিও তানভির সিহাব, প্রোটোকল অফিসার লিও মুরাদ হোসেন, জেলা কমিউনিকেশন অফিসার লিও রাসেল আহমেদ ও লিও জেলার পাবলিসিটি অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন লিও মোঃ ইলিয়াছ।

লায়ন্স জেলা ও লিও জেলার সকল পর্যায়ের সদস্যরা নবগঠিত লিও জেলা কাউন্সিল কে স্বাগত জানায়।

জেলা পাবলিসিটি অফিসার লিও মোঃ ইলিয়াছ আমাদের বলেন, ” প্রতিটি লিও সদস্য সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে মানবসেবার মধ্য দিয়ে আত্ম উন্নয়নে কাজ করে যাচ্ছে। নবগঠিত লিও জেলা কাউন্সিল জেলা গভর্নর লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ স্যারের দিক নির্দেশনা ও লিও জেলা সভাপতি লিও মেহেদী আকন্দ জনি ভাইয়ের নেতৃত্বে দলমত ভুলে সক্রিয়ভাবে সবাই কাজ করবে এই আশা ব্যক্ত করছি। আমাদের লিও জেলা হবে আগামী দিনের জন্য একটি রোল মডেল।”
প্রসঙ্গত, লিও ক্লাব হলো লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন। লিও শব্দের অর্থ হলো নেতৃত্ব, দক্ষতা, সুযোগ। লিও ক্লাব তরুণদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে। লিও ক্লাব লায়ন্স ক্লাবের ওপর নির্ভরশীল। লিও ক্লাবের মেম্বাররা লিও নামে পরিচিত হয়। তারা সমাজে স্বাস্থ্যসেবা প্রদান, দারিদ্র্য বিমোচন, আত্মোন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com