শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনির পটল গ্রামে হাজার হাজার দর্শকের আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম রাউন্ড।
এসময় যমুনা নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোরের ভিড় দেখা যায়।
নদীর বুকে কারুকাজ করা ও নানা রঙে সাজানো ছিপছিপে ২০টি প্রতিযোগিতার নৌকা।
সেসব নৌকার কত যে সুন্দর নাম।
প্রতিটি নৌকায় বৈঠা হাতে ৪০ থেকে ৫০ জন মাঝি।
দাঁড়ের মাঝি নৌকার পেছনে, মাঝখানে নির্দেশক। ঢোল-কাঁসা-করতাল-মন্দিরা বাজিয়ে বাদক আর গায়েনরা মাঝিদের উৎসাহ দিতে নৌকার মাঝখানে।
কোনো নৌকায় মাঝিদের গায়ে একই রকম গেঞ্জি, সবার মাথায় আবার একই রঙের রুমাল বা গামছা বাঁধা।
সাঘাটার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচে উৎসবমুখর মানুষের উৎসাহ উদ্দীপনায় যমুনা নদীতে এ যেন এক প্রাণের মেলা।
২৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মতিউর রহমান, সাঘাটা পাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জুলফিকার আলী মন্ডল, বেলাল হোসেন, সাঘাটা প্রেসক্লাব জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ও কবি আবু তাহের, আব্দুল হাই মাসটার, জাকির হোসেন,মশিউর রহমান, সাহাবুল ইসলামসহ প্রমুখ
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply