শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার সুযোগ নেই : পাবনায় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান

নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার সুযোগ নেই : পাবনায় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান

আব্দুল্লাহ আল মামুন রনী,স্টাফ রিপোর্টার:

আন্দোলনের নামে বিএনপি জামাতের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বুধবার(২৯শে সেপ্টেম্বর)দুপুরে পাবনার ঈশ্বরদী উাপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনসমর্থন হারিয়ে ষড়যন্ত্রকারীরা পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। নির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে আগামী সংসদ নির্বাচন হবে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঞা জবাব দেবে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

আব্দুর রহমান বলেন, বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য তারা বিভিন্ন সময়ে নানারকম কৌশল গ্রহণ করছে। একসময় তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে সারাদেশে তান্ডব চালিয়েছিল। তাদের প্রধান লক্ষ্য শেখ হাসিনার সরকারকে উৎখাত করা। এই দেশে সংবিধান মতে নিরপেক্ষভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই ক্ষমতায় আসবে। আর কোনো ষড়যন্ত্র হলে আওয়ামীলীগের কর্মীরা তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবে।

এর আগে ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। প্রধান বক্তারা বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই স্বাধীনতা।দুঃশাসনের বিরুদ্ধে যিনি সোচ্চার, তার আরেক নাম শেখ হাসিনা। জামায়াত বিএনপির প্রেতাত্মাদের হোতা তারেক রহমান বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকতে আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, মেরিনা জাহান কবিতা, আব্দুল আওয়াল শামীম, বেগম আক্তার জাহান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

সম্মেলনের প্রথম পর্বের সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু। সম্মেলনে কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বিকেলে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউট মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। বক্তব্য দেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ অনেকে। পরে, সুগারক্রপ গবেষণা কেন্দ্র অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com