রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘ঘুষ না দিতে না পারায় প্রতিমন্ত্রীর জমি রেজিস্ট্রি হয়নি বললেন প্রতিমন্ত্রী’

‘ঘুষ না দিতে না পারায় প্রতিমন্ত্রীর জমি রেজিস্ট্রি হয়নি বললেন প্রতিমন্ত্রী’


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি


আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক ‘জনসচেতনতা’ সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য যশোরে তার সংসদীয় এলাকার সাব রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না বলে জানালেন। ঘুষের টাকা দিতে না পারায় প্রধানমন্ত্রীর জমি রেজিস্ট্রি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বুধবার বেলা ১২টায় যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এমআরডিআই আয়োজিত সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এসময় তিনি বলেন কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি সেখানে একটি অফিস দেখছি । সেখানে (অফিস) লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এই তথ্য কি সঠিক ? সাব রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না। আমি গত সপ্তাহে প্রধানমন্ত্রীর একটি জমি রেজিস্ট্রি করতে যেয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য যশোর-৫ আসনের সংসদ সদস্য। যা মণিরামপুর উপজেলা নিয়ে গঠিত।
তিনি বলেন, সরকার স্বচ্ছতায় বিশ্বাসী, যেকারণে তথ্য অধিকার আইন পাশ করেছে। সব সথ্য তথ্য জনগণের জানার অধিকার আছে। কেউ যদি তথ্য দিতে না চাই তাহলে আপিল করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তথ্য কমিশন। বর্তমান সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার নেতেৃর্তে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এমআরডিআই খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com