শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত

কাজী সামছুজ্জোহা মিলন
মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
২৯ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের বিশ্বাস কমপ্লেক্সের দ্বিতীয় তলায় বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ আওয়ামীলীগ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি নাছিম আহমেদ।

বর্ধিত সভায় ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ মহাদেবপুর উপজেলা শাখার সাবেক সফল সভাপতি মরহুম ইব্রাহীম বিশ্বাসের জৈষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক সামসুজ্জামান বিশ্বাস জানান।

এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নওগাঁ জেলা শাখার সদস্য অজিত কুমার মন্ডল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাইম আহমেদ, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহায়মেনুল ইসলাম দুলাল মাস্টার, বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তনু কুমার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবু আনসারী, যুগ্ন আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহাদেবপুর সদর ইউনিয়ন যুবলীগের সদস্য আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাঈদ হাসান তরফদার শাকিল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ন-আহবায়ক কাউছার আহম্মেদ, সঞ্জয় কুমার সহ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে পুনরায় সামসুজ্জামান বিশ্বাসকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন মোহায়মেনুল ইসলাম দুলাল মাস্টার, ওয়াসিম আলী, কাওসার আলী মশিউর রহমান ফারুক, আহসান হাবীব, মেহেদি হাসান, আপেল মাহমুদ, চঞ্চল কুমার, কৃষন কুমার, আব্দুস সোবহান, তাপস সরদার, ইমরান আলী,রাজু আহমেদ, মাহবুব মোরশেদ, পার্থ সারথি, জাহিদ হাসান চন্দন কুমার, মহিদুল ইসলাম, গোলাম নূরানী সোহেল ও পরিতোষ। ###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com