শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত: ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন

চিতলমারীতে ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত: ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন

মোঃ কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী, বাগেরহাট):

চিতলমারীতে উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

২৯ সেপ্টেম্বর বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ লিটন আলীর সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান ও একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com