মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় রক্তদাতা সংগ্রহের লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা।
মঙ্গলবার বিকেলে নগরীর ধর্মসাগরপাড় অবকাশ প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় উদ্বোধন করেন, জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা।
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ ফারজানা জনি, জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার জামান কায়েস, নাসিম ইউসুফ রেইন, দপ্তর সম্পাদক সাইমুম স্বপ্নিল, জাগ্রত মানবিকতার কো-অর্ডিনেটর সুজন, মোঃ মাসুদ রানা, মাইদুজ্জামান মিশার, জাহিদুল ইসলাম বাবু, বাপ্পি, সাগর আহমেদ, সাকিবুল ইসলাম শুভ, সাজিদসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্তত পাঁচ শতাধিক ব্যক্তির রক্তের গ্রুফ নির্ণয় করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ডাঃ তাহসিন বাহার বলেন, আমরা সারা বছরই মানবিক কর্যক্রমের সাথে জড়তি থাকি। রক্তদান, অসহায় মানুষের জন্য খাদ্য সহয়তা, এতিম ও পথশিশুদের পোষাক- খাবার সরবরাহ করি। তবে মঙ্গলবার মানবতার নেত্রী মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করি। এই আয়োজনটা আমাদের কাছে বিশেষ গুরত্বপূর্ণ ছিলো। আমরা সফলভাবে আয়োজন সম্পন্ন করেছি।
Leave a Reply