কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন ও ৭৫ তম জন্মদিন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দেবীদ্বার কেন্দ্রীয় ঈদগাহ সামনে র্যালিটি রেব হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে এসে শেষ হয়ে।
পরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এস আব্দুল মান্নান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য লিটন সরকার ও মোঃ নুরুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলাউদ্দিন, বাসির মোল্লা, রাজ্জাক, কাউছার, সোহাগ, জহির, ফারুক, আলম হাজারিসহ আরো অনেকে।
Leave a Reply