মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে শিক্ষক ও তার পরিবারের হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সখীপুরে শিক্ষক ও তার পরিবারের হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাদল হোসাইন সখীপুর(টাংগাইল)প্রতিনিধি:


টাঙ্গাইলের সখীপুরে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক ফজলুল হক সিকদার ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে সখীপুর-ঢাকা সড়কের প্রতিমাবংকী মাদরাসার সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক -স্বেচ্ছাসেবী সংগঠনসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেয়। এসময় ঢাক সাগরদিঘী সড়কের প্রতিমা বংকী এলাকায় ঘন্টাব্যাপী বিশাল যানযটে অনেক যানবাহন আটকা পড়ে।

মানববন্ধনে প্রাণনাশের হুমকিদাতাকে তিন দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন
বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ আজাদ, সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক এম এ গফুর মিয়া, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, চাকদহ দাখিল মাদরাসার সুপার হোসেন আলী, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেন, প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান কবির, কৃষক শ্রমিক জনতালীগ নেতা আশিক জাহাঙ্গীর, রকিবনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রতিমাবংকী একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া, ইউপি সদস্য নজরুল ইসলাম, বেড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মো. কামরুজ্জামান প্রমুখ ।

প্রসঙ্গত: গত ১৭ আগস্ট রাতে অজ্ঞাত এক মুঠোফোনের নাম্বার থেকে প্রতিমাবংকী সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক ফজলুল হক সিকদারের নিকট ৭ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা না দেওয়া হলে তার একমাত্র সন্তান শাহরিয়া হক তুর্যকে অপহরণ ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় পরদিন সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘদিনেও পুলিশ এ বিষয়ে কোন রহস্য উদঘাটন করতে না পারায় ওই শিক্ষক শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকার “হেল্থ এন্ড হোপ স্পেশালাইজড হাসপাতাল” এ আইসিওতে চিৎিসাধীন রয়েছেন।

অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় ভাই কাশেম শিকদার, সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, নিউজ টাঙ্গাইল এর সম্পাদক সাইফুল ইসলাম সাফলু,মোজাম্মেল হোসেন সজল, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, বাদল হোসাইন, কৃষক শ্রমিক জনতালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, জামিয়াতুল মোদারের্ছীন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম মাসুম, উপজেলা যুব আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com