শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের ৫৬টি কম্পিউটার চুরি

ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের ৫৬টি কম্পিউটার চুরি

ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের ৫৬টি কম্পিউটার তছনছ যন্ত্রাংশ চুরির দু:সাহসিক ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাত দুই টার দিকে প্রতিষ্ঠানটির মুল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তালায় চুরি সংগঠিত হয়। এসময় চোরচক্র প্রায় ৫৬ টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরার রেকডিং তথ্যমতে মঙ্গলবার রাত পৌনে ৩ টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরিহিত ৩ জন ব্যাক্তি প্রাচীর টপকে মই দিয়ে ২য় তলায় ওঠে। তারা ২য় ও ৩য় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়।

তারা যাওয়ার সময় কম্পিউটার ল্যাব’র দরজায় অন্য তালা লাগিয়ে চাবি প্রতিষ্ঠানে ফেলে রেখে যায়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, রাত ১০ টার দিকে আমি ডিউটিতে আসি কিন্তু রাতে কখন চুরি হয়েছে সেটা আমি কিছুই জানি না। তবে এই চুরির সঙ্গে পলিটেকনিক ইনষ্টিটিউটের কেউ না কোউ জড়িত আছে বলে পুলিশ ধারণা করছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, আমরা চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com