শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুরে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে আদিবাসীদের বিক্ষোভ

জামালপুরে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে আদিবাসীদের বিক্ষোভ


এম.শাহীন আল আমীন.জামালপুর ॥


২৯ সেপ্টেম্বর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গারোপাহাড়ের বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষাভ মিছিলসহ নানা কর্মসূচী পালন করেছে আদিবাসী সম্প্রদায়। তারা রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর ও গারো পরিবারের সদস্যদের মারপিট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দিয়েছে। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, ট্রাইবাল ওয়লে ফেয়ার এসোসিয়েশন ও গ্রাম উন্নয়ন কমিটি য়ৌথভাবে ওই সকল কর্মসূচী পালন করেন।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও গ্রাম উন্নয়ন কমিটির স্বারক লিপি সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর সকালে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বনবিভাগের রেঞ্জ অফিসার রবিউল ইসলামের নেতৃত্বে গারোপাহাড়ের বালিজুড়ি গ্রামের সাবেক মেম্বার অঞ্জলী সাংমার বাড়িঘর ভাংচুর করেন। একই সময় বনবিভাগের লোকজন অঞ্জলী সাংমার পরিবারের লোকজনকে মারপিট করেন এবং অশালিন আচরণ করেন। বনবিভাগের লোকজনের আক্রমনে অঞ্জলী সাংমার ছেলে শুভ রাংসা আহত হয়। আহত শুভ রাংসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে অঞ্জলী সাংমার ছেলে শুভ রাংসা বাদী হয়ে রেঞ্জ অফিসার রবিউল ইসলাম ও সুবিধা ভোগি হুমায়ুন কবিরের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার পুলিশ মামলা এফআইআর করে আদালতে পাঠান।
এই ঘটনাকে কেন্দ্র করে ২৯ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, ট্রাইবাল ওয়লে ফেয়ার এসোসিয়েশন ও গ্রাম উন্নয়ন কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দিয়েছেন। বকশীগঞ্জ উপজেলা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গারো ছাত্র সংগঠনের সভাপতি রাহুল রাকসাম, যুগ্ন সাধারণ সম্পাদক রনু নকরেক, বালিজুড়ি ভূমি সংরক্ষন কমিটির সম্পাদক ব্রতীন, বকশীগঞ্জ গারো কো-অপারেটিভের চেয়ারম্যান রতন রনোয়ারী,,ট্রাইবাল ওয়লে ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনন্ত মারাক প্রমুখ। ভিক্ষোভকারীরা রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামের অপসারণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, স্বারক লিপি দেওয়ার পূর্বেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার পরেও বিষয়টি উর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পববতীর্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাট জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুস্বরণ করে মামলা আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com