শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ ব্যয় এর চেক বিতরণ করলেন সাংসদ মোস্তাফিজ।

বাঁশখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ ব্যয় এর চেক বিতরণ করলেন সাংসদ মোস্তাফিজ।


এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :


চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বাঁশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে গৃহ নির্মান ব্যয় বাবদ অর্থের চেক ও ঢেউটিন বিতরণ করলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
২৮ আগষ্ট’২১ ইংরেজী মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থের চেক ও ঢেউটিন বিতরন করেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি ছিলেন, বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, নির্বাচন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিউল কবির, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, এডভোকেট তোফাইল বিন হোসাইন সহ বাঁশখালী উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ও বর্ষায় অতিবৃষ্টির কারনে সৃষ্ঠ বন্যায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের প্রতিটি পরিবারের জন্য দুই বান্ডেল টিন, ও নগদ ছয় হাজার টাকার চেক প্রধান করতেছি। এখন যাদেরকে এ অর্থ ও টিন দেওয়া হচ্ছে পরবর্তিতে উপজেলা প্রশাসনের রেকর্ডকৃত তালিকায় আরো যেসব ক্ষতিগ্রস্থ পরিবারের নাম রয়েছে ধারাবাহিক ভাবে লিষ্ট করে প্রত্যেককে সহযোগিতার আওতায় আনা হবে বলে জানান সাংসদ মোস্তাফিজ।
উল্লেখ্য: ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ঘরের জন্য দুই বান্ডেল টিন এবং ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রথম ধাপে একশ পরিবারকে এ অনুদান প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com