রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুলাউড়ায় একই দিনে লাশ হলেন দুই গৃহবধূ।

কুলাউড়ায় একই দিনে লাশ হলেন দুই গৃহবধূ।

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া প্রতিনিধি(মৌলভীবাজার)।

মৌলভীবাজারের কুলাউড়ায় একই দিনে শরমীন আক্তার আছমা (১৯) ও পাখি আক্তার সুমী (২৫) নামে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুলাউড়া পৌর শহরের সাদেকপুর ও উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া এলাকা থেকে ওই দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরের সাদেকপুর এলাকার বাসিন্দা আব্দুছ সোবহানের স্ত্রী শারমীন আক্তার সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গৃহবধূর অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে যাওয়ার পথে গৃহবধূর মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে, তিন বছর আগে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম হাসানের সঙ্গে কুলাউড়া পৌর শহরের বাসিন্দা মোস্তফা মিয়ার মেয়ে পাখি আক্তার সুমীর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোনো সন্তান না হওয়ায় গৃহবধূর স্বামী আরেক বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এ নিয়ে স্বামী জহিরুলের সঙ্গে সুমীর কলহ চলে আসছিল। সোমবার বিকেলের দিকে সুমী ঘরের আড়ায় ঝুলে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ জানান, গৃহবধূ শরমীনের ১৮ মাসের একটি ছেলেসন্তান রয়েছে। স্বামী একটি ডিলারশিপ কম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভাব-অনটন ও সাংসারিক টানাপড়েনের কারণে হয়তো বিষপান করেছেন ওই গৃহবধূ।

কুলাউড়া থানার এসআই নাজমুল হক জানান, খবর পেয়ে রাতে গৃহবধূ সুমীর লাশ উদ্ধার করা হয়। সুরতহালে ওই গৃহবধূর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এসব ঘটনায় উভয় পক্ষ থানায় কোনো অভিযোগ করেননি। মঙ্গলবার দুই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com