সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে ঝিটকা নতুন বাজার এলাকার ইছামতী নদীর খেয়া ঘাটের সেই সংগ্রামী নারী চপলা রানী দাস কে ১০ হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে এই সহায়তা করা হয়।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ২০০৩ ব্যাচের সাবেক এক শিক্ষার্থী জানান, গত মাসে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা তার অসহায়ত্বের বিষয়ে জানতে পারি। পড়ে আমরা আমাদের ব্যাচের শিক্ষার্থীরা মিলে তাকে সহায়তা করার জন্য ১০হাজার টাকা উত্তোলন করি। পরে আজ বিকেলে গোপীনাথপুর উত্তরপাড়া তার বাসায় গিয়ে তার হাতে সেই টাকা গুলো দিয়ে এসেছি।
উল্লেখ্য, স্বামী মারা যাওয়ায় প্রায় দীর্ঘ ১৮ বছর ধরে উপজেলার ইছামতী নদীর। ঝিটকা নতুন বাজার ঘাট থেকে গোপীনাথপুর বটতলা ঘাটে। মানুষ পারাপার করে চলছেন এই চপলা রানী দাস। সে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুবাস চন্দ্র দাসের স্ত্রী।
Leave a Reply