বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে শাড়ী উপহার পেল ৭৫ জন নারী

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে শাড়ী উপহার পেল ৭৫ জন নারী

ঠাকুরগাঁও প্রতিনিধি :

বাংলাদেশে সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে শাড়ী উপহার পেয়েছে ঠাকুরগাঁওয়ের অসহায় ও দুস্থ ৭৫ জন নারী।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারীদের মাঝে শাড়ী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অগ্রযাত্রা শুরু হয়। এখন আর মঙ্গা নেই, অর্থনীতির চাকা সচল হয়েছে, মানুষের সক্ষমতা বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সবদিকেই আলো ছড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল শাহ, মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অপু, প্রচার সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার ঘোষ, গ্রন্থণা প্রকাশনা সম্পাদক পলাশ, সদস্য সাইমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, দপ্তর সম্পাদক রুম্মন প্রমুখ।

আলোচনা সভা শেষে গড়েয়া ইউনিয়নের ৭৫ জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com