রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের দোয়ার মাহফিল অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত ও হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বস্র এবং নেতাকর্মীদের মাঝে ডায়েরি বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে আজ ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ বেলা ১ টা ৩০ মিনিটে ১৯ বঙ্গবন্ধু এভিনিউ এর চতুর্থ তলায় শেখ হাসিনার সু- স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া, মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শতাধিক হতদরিদ্র অসহায় দুস্থ মানুষের মাঝে বস্র ও নেতাকর্মীদের মাঝে শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে প্রকাশিত ডায়েরি বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী,বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, ধন্য পিতার ধন্য কন্যা সাহসী পিতার সাহসী কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানান এবং মহান সৃষ্টিকর্তার নিকট জননেত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থণা করেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনগনের শাসক হিসেবে নয় সেবক হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখ জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহৎ পরিসরে আয়োজিত আলোচনা সভায় সকলকে উপস্থিত থেকে আলোচনা সভা সফল করার আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে বলেছেন কোভিডমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকার সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। গত বছর এ মহতী অধিবেশনে আমি কোভিড-১৯ টিকাকে ‘বৈশ্বিক সম্পদ’ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্বনেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন।
সে আবেদনে তেমন সাড়া পাওয়া যায়নি। বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। বিশ্বব্যাংকের তথ্য মতে, এ যাবৎ উৎপাদিত টিকার ৮৪ শতাংশ উচ্চ ও উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোর মানুষের কাছে পৌঁছেছে। অন্যদিকে, নিম্ন আয়ের দেশগুলো ১ শতাশেরও কম টিকা পেয়েছে।
জরুরি ভিত্তিতে এ টিকা বৈষম্য দূর করতে হবে। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। আমরা পুরোপুরি নিরাপদও থাকতে পারবো না।
তাই আমি আবারও আহ্বান জানাচ্ছি, সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। অবিলম্বে টিকা প্রযুক্তি হস্তান্তর টিকার সমতা নিশ্চিত করার একটি উপায় হতে পারে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। মাননীয় প্রধানমন্ত্রী পিতার ন্যায় শোষিত মানুষের পক্ষে জাতিসংঘে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। উন্নয়ন অগ্রগতিতে ইর্ষনীয় সাফল্য অর্জনে ক্রাউন জুয়েল ও মুকুটমণি উপাধিতে ভূষিত হওয়ায় আমরা গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থণা করেন এবং সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্থ, কাজী মোয়াজ্জেম হোসেন, অ্যাডঃ কাজী শাহানারা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক জননেতা নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আরিফুর রহমান টিটু, শাহ্ জালাল মুকুল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, উপ দপ্তর সম্পাদক অ্যাডঃ মোঃ মনির হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com