এস কে মুকুল জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার
দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি
উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সুশাসনের জন্য নাগরিক সুজন’র জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আব্দুল হাইয়ের
সভাপতিত্বে এ সভায় তথ্য অধিকারের উপর মূল প্রবন্ধ পাঠ করেন সুজনের
সহ-সভাপতি সাংবাদিক শাহাবুদ্দিন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন, রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সিনেটের সদস্য ড. শাহাল উদ্দিন।
এ সময় তথ্য প্রাপ্তির অধিকার ও নিয়মের উপর বক্তব্য পেশ করেন, মাছরাঙ্গা
টেলিভিশনের সংবাদদাতা ও দৈনিক অধিকার জেলা প্রতিনিধি আল মামুন।
সুজনের সদর উপজেলার সাধারণ সম্পাদক ওমর আলী বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন,
সুজনের সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম বকুল, সদস্য সাইদুল ইসলাম,
সাংবাদিক মিজানুর রহমান, সরোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply