এস কে মুকুল, জেলা প্রতিনধি
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে ৫১জন অসহায়, বেকার ও দরিদ্র
নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে
জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক।
বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর
রহমান রকেট, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মিঠু, সদস্য
আব্দুল কাদের প্রমুখ।
Leave a Reply