বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁয় খাদ্য বান্ধব কর্মসূচির ৪৪ বস্তা চাল উদ্ধার

নওগাঁয় খাদ্য বান্ধব কর্মসূচির ৪৪ বস্তা চাল উদ্ধার

অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচি ১০টাকা কেজি দরের ৪৪ বস্তা চাল আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আত্রাই উপজেলার মদনডাঙ্গা গ্রামের জফের প্রামানিকের ছেলে নয়ন প্রামানিকের বাড়ী থেকে খাদ্য অধিদপ্তর নেট ওজন ৩০ কেজি লেখা বস্তা ভর্তি চাল গুলো উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেয়া হয়। চালগুলো ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় হওয়া সত্তেও সেগুলো সুফল ভোগীদের কাছ থেকে মদন ডাঙ্গা গ্রামের লায়েব উল্লার ছেলে জাফের ক্রয় করে নয়নের বাড়ীতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও’র নির্দেশে ওই ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক নাদিমের সহায়তায় পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন চালের বস্তা জব্দ করেন। পরে আত্রাই থানা পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে আত্রাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে ৪৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com