মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে ভেজাল পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্টের অভিযান

নওগাঁর মহাদেবপুরে ভেজাল পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্টের অভিযান

কাজী সামছুজ্জোহা মিলন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২৮ সেপ্টম্বর ২০২১

নওগাঁর মহাদেবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় আইডি মহাদেবপুর দর্পণ থেকে লাইভ প্রচার ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে ভেজাল পশুখাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম রবিন।

উপজেলা মৎস্য অফিস ও প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এই অভিযান চালানো হয়। এসময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম এম জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, উপজেলা ভূমি অফিসের নাজির মোয়াজ্জেম হোসেন, সহায়ক আতিকুর রহমান, মহাদেবপুর থানার এসআই আবু রায়হান তার সঙ্গে ছিলেন।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পঁচা রাইস ব্রানের সাথে আটা মিশিয়ে ভেজাল মাছের খাবার ও পশুখাদ্য তৈরির দায়ে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ও ২০ ধারায় উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের উত্তরে অপু ট্রেডার্সের মালিক পরিমল কুমারের ৫ হাজার টাকা, মামা ভাগ্না ট্রেডার্সের মালিক রুবেল হোসেনের ২ হাজার টাকা ও দুই ভাই ট্রেডার্সের মালিক লিটন কুমার মন্ডলের ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী রাখায় মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় মহাদেবপুর পোষ্ট অফিস মোড়ের তানিয়া ট্রেডার্সের মালিক জিয়াউর রহমানের ২০ হাজার টাকা ও মাক্স ব্যবহার না করায় ১৮৬০ সালের দন্ডবিাধ আইনের ২৬৯ ধারায় সরকারী আদেশ অমান্য করায় আকতার হোসেন নামে এক পথচারীর ১শ’ টাকা জরিমানা করেন।

গত ২২ সেপ্টেম্বর কয়েকটি মৎস্য ও পশুখাদ্যের দোকানের গোডাউনে পঁচা রাইস ব্রানের সাথে আটা মিশিয়ে ভেজাল খাদ্য তৈরির সময় লাইভ প্রচার করা হলে তা ভাইরাল হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী ও মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, মহাদেবপুর দর্পণে লাইভ দেখানোর পর তারা বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করেন। এক্ষেত্রে সাংবাদিকরা সহায়তা করায় তিনি ধন্যবাদ জানান।

এদিন দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন মহাদেবপুর উপজেলা সদরের মধ্যবাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী রাখার দায়ে এশিয়ান কসমেটিক্সের মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেন।###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com