বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের দোয়া অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের দোয়া অনুষ্ঠিত

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার যোহর বাদ জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বরিশাল কালেক্টরেট জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, সহকারী কমিশনার বৃন্দসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন, পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ দেশ ও দেশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। এদিকে বিকাল ৩ টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয় সেখানে উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান রক্তদিয়ে এই কাজের শুভ সূচনা করেন এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার বৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করেন রাহাত আনোয়ার হাসপাতাল ও আরিফ মেমোরিয়াল হসপিটাল সহযোগিতা করেন। এদিকে বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্কুল কলেজ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com