মো: কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী, বাগেরহাট) :
তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার, জানতে হবে সবার- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিটন আলীর সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক তথ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
তথ্য দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু মুসা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং স্থানীয় সংবাদ কর্মীগণ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply