মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রীর জন্ম‌দি‌নে ব‌রিশা‌লে নানা কর্মসূ‌চি

প্রধানমন্ত্রীর জন্ম‌দি‌নে ব‌রিশা‌লে নানা কর্মসূ‌চি

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

নানা কর্মসূচীর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছে বরিশাল জেলা এবং মহানগর আওয়ামীলীগ।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বরিশাল নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন এরপর সকাল নয়টায় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানায় নেতা-কর্মীরা।

এখানে প্রথমেই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুচ ও মহানগর সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর হোসাইন সহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানায়।

এই কর্মসূচিতে অংশ নেয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুচ বলেন, প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন অনন্য অবস্থানে পৌঁছেছে।

বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের নেতা-কর্মীরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছে। এখানের জনতা উন্নয়নের সুফল ভোগ করে আওয়ামীলীগের সাথেই আছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করেন তিনি।

জন্মদিনে দিনভর কর্মসূচির মধ্যে বিকেলে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং সন্ধ্যায় মিলাদ মাহফিল ও জন্মদিনের কেক কাটার কর্মসূচি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com