বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পা‌লিত

বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এর আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পা‌লিত

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

তথ্য দিতে বাধ্য সবাই আপনি যদি চান সরকারি আর বেসরকারি সকল প্রতিষ্ঠান কথা গুলো আজ সত্যি বর্তমান সরকার তথ্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য আপনার অধিকার, জানা আছে কি সবার এই স্লোগান নিয়ে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কির হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। তবে তিনি তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির ক্যাটাগরিতে সারদেশের মধ্যে বরিশাল বিভাগীয় কমিটি প্রথম স্থান অধিকার করায় আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ একেএম এহসান উল্লাহ, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর উপস্থিত থাকার কথা থাকলেও তথ্য প্রদানে জেলা কার্যালয়ের ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। আজ ঢাকা আগারগাঁও প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল সৈয়দ মোঃ ফারুক হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সুদীপ্ত সরকার (পিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রকিবুর রহমান খান, পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করে জিলা স্কুল মোড় প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com