মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজারহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজারহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

মঙ্গলবার দুপুর ১২ঃ০০ঘটিকায় রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তথ্য অধিকার আইনের সুফল নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।তিনি আলোচনার শুরুতে ২৮শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী উপজেলা প্রশাসনের প্রত্যেক বিভাগের কর্মকর্তাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সব ধরনের তথ্য সংরক্ষন করার নির্দেশ দেন।যাতে সাধারণ মানুষ সহজে তথ্য সংগ্রহ করতে পারেন,কোন রকমের হয়রানির শিকার হতে না হয়।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের সমাপনী বক্তব্যে ইউএনও নুরে তাসনিম প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচছা ও অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার,প্রাণী অফিসার ড.জোবাইদুল ইসলাম,শিক্ষা অফিসার নজরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ,রিপোটার্স ক্লাবের সভাপতি আশিকুর রহমান লিমন,সহ সভাপতি শরিফুল ইসলাম সজিব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com