আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে আত্রাই উপজেলা ছাত্রলীগ। এই উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য রেলি, গাছ লাগানো ও মিষ্টি বিতরণ করেছে আত্রাই উপজেলা ছাত্রলীগ।
সকাল ১০ টার সময় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ থেকে রেলি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী মসনদ স্বরূপ, সহ-সভাপতি এসএম রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ ফারুক বাচ্চু, কলেজ শাখ ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply