কুমিল্লা ব্যুরো:
‘তথ্য অধিকার সব স্তরে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে’ এই শ্লোগানে আন্তর্জাতিক অধিকার দিবস ২০২১ উপলক্ষে কুমিল্লায় সুজন- সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
সুজন সভাপতি শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতয়ালী থানার ওসি আনোয়ারুল আজিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, আহবায়ক নিতিশ সাহা, সুজনের সাবেক সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ সফিকুর রহমান।
বৈঠকে প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের জেলা সাধারন সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রাশেদা আক্তার, সুজনের সাবেক সাধারন সম্পাদক আলী আকবর মাসুম, যুগ্ম-সম্পাদক শাহানা হক, সাংবাদিক ওমর ফারুকী তাপস, মোঃ সাইফ উদ্দিন রনী, সংগঠক রেজবাউল হক রানাসহ সুজনের নেতৃবৃন্দ।
Leave a Reply