বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে শিক্ষাক্যাডার কর্মকর্তা লাঞ্ছিত, ঢাকা কলেজের প্রতিবাদ

রাজশাহীতে শিক্ষাক্যাডার কর্মকর্তা লাঞ্ছিত, ঢাকা কলেজের প্রতিবাদ


এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ


রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. মোঃ মোয়াজ্জেম হোসেন ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ বাদশা হোসেনকে কর্মচারী ইউনিয়নের কিছু কর্মচারী কর্তৃক লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা কলেজে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে শহীদ আ.ন.ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শিক্ষকদের অংশগ্রহণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার।
এসময় বক্তারা বলেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নানান সময়ে লাঞ্ছনা এবং নির্যাতনের শিকার হতে হয়। প্রতিটি ঘটনার পর উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। একইভাবে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব এবং উপ-পরিচালকের উপরও কর্মচারী ইউনিয়নের নেতা নামধারী কতিপয় দুষ্কৃতিকারী হামলা করেছে। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ধৃষ্টতাপূর্ণ। এছাড়াও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর দুর্বৃত্তায়ন আর চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি জানান বক্তারা।
সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন। তিনি বলেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওপর হামলার পর যথোপযুক্ত বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা ইতোপূর্বেও দেখেছি অনেক ক্ষেত্রেই শিক্ষা ক্যাডার কর্মকর্তারা ন্যায়বিচার বঞ্চিত হয়েছে। আমরা চাই না এধরনের ঘটনা আর ঘটুক। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।
এছাড়াও অনেক ক্ষেত্রেই শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের লাঞ্ছিত হতে হয় বলেও অভিযোগ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার। তিনি বলেন, কিছুদিন পরপরই দেখি আমাদের সহকর্মীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই অন্যায় আচরণের শিকার হয়েও মুখ বুজে তা সহ্য করতে হচ্ছে। এ ধরনের বৈষম্য থেকে বের হয়ে আসতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দুর্বৃত্তদের রুখে দিতে হবে।

প্রতিবাদ সভায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের লাঞ্ছনার প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ করা হয় ও চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেগুলো হলো-

১. রাজশাহী শিক্ষা বোর্ডে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানানো এবং অভিযুক্তদের বরখাস্তকরণ সহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কে অনুরোধ করা।

২.ঢাকা কলেজ থেকে একটি প্রতিনিধিদল রাজশাহী শিক্ষা বোর্ডেরগমন করে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সাথে সংহতি প্রকাশ করা।

৩.ঘটনা পর্যবেক্ষণ করে পরবর্তীতে প্রয়োজনে কঠোর কর্মসূচি পালন করা।

৪. এবং সভায় গৃহীত সিদ্ধান্ত গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।

এছাড়াও এসময় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সানজিদা আক্তার, সৈয়দ আনোয়ার হোসেন, মোহাম্মদ নাছির উদ্দিন, ড. মোঃ জিল্লুর রহমান, আ ক ম রফিকুল আলম, মোঃ আলমগীর মিয়া, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল করিম, আদনান হোসেন, মোঃ মনসুর আলী সহ প্রমূখ শিক্ষকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com