ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরে অনেকটা দায়সাড়া ভাবে বিশ্ব পর্যটন দিবস পালন করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মচারীদের নিয়ে এই আলোচনা সভা করে তারা।
এতে জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার সহ অন্যন্যরা বক্তব্য দেন।
তাছাড়া নাটোর জেলার পর্যটন কেন্দ্রেগুলোতে পর্যটক বাড়াতে বা আকৃষ্টি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন কর্মসূচী ছিল না। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাটোরে পর্যটন নিয়ে কাজ করা সচেতন মানুষরা।
এছাড়া জেলা ট্যুরিস্ট পুলিশের কোন কর্মসূচী চোখে পড়েনি। এবং পর্যটন নিয়ে যারা কাজ করে তাদের আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্ব পর্যটন দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় “অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন”।
তবে করোনা পরিস্থিতি এবং কোন বরাদ্দ না থাকায় ছোট পরিসরে পর্যটন দিবস পালন করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার। তিনি বলেন, আমাদের কর্মচারী, কিছু শিক্ষক এবং স্কাউট সদস্যদের নিয়ে দিবসটি পালন করা হয়েছে।
Leave a Reply