সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাংশায় নির্যাতিত ও ত্যাগী আওয়ামী লীগের ব্যানারে মানববন্ধন

পাংশায় নির্যাতিত ও ত্যাগী আওয়ামী লীগের ব্যানারে মানববন্ধন

-শামিম বিশ্বাস রাজবাড়ীঃ-

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম বাবু ও তার পিতার কাছে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টার অভিযোগে র‌্যাব-১২’র (সিরাজগঞ্জ ও পাবনা) বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাংশা পৌর শহরের কালিবাড়ি মোরে আয়োজিত সেই কর্মসূচিতে পাংশা নির্যাতিত আওয়ামী লীগের ব্যানারে ও আওয়ামী লীগের এক অংশ, সহ শিল্প ও বণিক সমিতি এবং স্থানীয় জনসাধারণ আনুমানিক দুই হাজার লোকের সমাগম এই অনুষ্ঠান পালিত হয়েছে।

মানববন্ধনে নেতা কর্মীরা রবিউল ইসলাম বাবু ও তার পরিবার এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজবাড়ী-২ আসনের সংসদের ইন্ধনে র‍্যাব-১২ সিরাজগঞ্জের এ,এস,পি কিশোর রায় কর্তৃক হয়রানি থেকে মুক্তি দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা নির্যাতিত আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, মোঃ ইদ্রিস আলী মন্ডল সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ পাংশা উপজেলার শাখা , উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং যশাই ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক রহমান মন্ডল, তরুণ প্রজন্মের তরুণ নেতা মোঃ মারুফ খান, সরিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সোবাহান, পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস (মাস্টার) ১ নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহন মুন্সি, প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের মিথ্যা ঘটনা সাজিয়ে র‌্যাব-১২ সিরাজগঞ্জের এ,এস,পি কিশোর রায় সহ অন্য সদস্যরা রবিউল ইসলাম বাবু ও তার বাবা সহ একাধিক আওয়ামী লীগের ত্যাগী নেতাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে। র‌্যাবের ভয়ে আমরা পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বাধ্য হয় রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও র‍্যাব-১২’র (সিরাজগঞ্জ ও পাবনা) বিরুদ্ধে এই মানববন্ধন।

এই হয়রানির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র‍্যাব এর মহাপরিচালকের নিকট দাবি জানান পাংশা উপজেলার নির্যাতিত আওয়ামী ও ব্যবসায়ী পরিবারের সদস্য সহ স্থানীয় জনসাধারণ।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রবিউল ইসলাম বাবু এবং তার পিতাকে ঘরের দরজা ভেঙ্গে ফিল্মি স্টাইলে ভিতরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। পরে তারা জানতে পারে এরা র‌্যাব-১২ এর সদস্য। বাবু ও তার বাবাকে একটি মাইক্রোতে তুলে চর-আফড়া মধ্যেপাড়া নিয়ে প্রায় ১ ঘন্টা দাঁড় করিয়ে রাখে। এর পর র‍্যাব সদস্যরা অন্য এক বাড়ীতে যায়। ঐ এলাকাতে গাড়ী দাড় করিয়ে গাড়ীর মধ্যে থাকা ব্যাগ থেকে অস্ত্র ঢেলে এলাকাবাসির জোর করে স্বাক্ষী ও ভিডিও করে।

পরে বাবু ও তার পিতাকে বাড়ীতে রেখে যাওয়ার আগে বিভিন্ন হুমকি দেয়। নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তা তাকে বলে তুই এমপির সাথে গিয়ে দেখা করবি। তা না হলে তোর জন্য সামনে বড় বিপদ অপেক্ষা করছে। পরে বাবু ও তার পরিবারের সদস্যরা জানতে পারে তাদের দুজনকে যিনি উঠিয়ে নিয়ে যান তিনি র‌্যাব-১২ সিসিপি-২ কোম্পানি কমান্ডার সিরাজগঞ্জের এ.এস.পি কিশোর রায়। এমন একটি লিখিত বক্তব্যবের কাগজ স্বাক্ষর সহ গত ২৩ সেপ্টেম্বর র‍্যাব-১২’র বিরুদ্ধে করা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেন বাবু ও তার পরিবারের সদস্যরা। ওই সময় র‍্যাব কর্তৃক হুমকি দিয়ে জোর পূর্বক স্বাক্ষী নেওয়ার বিষয়টি নিয়ে সত্যতা স্বীকার করে কথা বলেন একাধিক প্রত্যক্ষদর্শী।
এ সম্পর্কে জানতে চাইলে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, পাংশা থানার রেকর্ড অনুযায়ী অস্ত্রধারী বা অস্ত্র ব্যবসায়ীর তালিকায় রবিউল ইসলাম বাবু কিংবা তার পরিবারের কোনো সদস্যদের নামে কোনো অভিযোগ নেই।

তবে গত বুধবার (২২ সেপ্টেম্বর) পাংশা থানাধীন চর-আফড়া মধ্যেপাড়া এলাকার মিরাজ মোল্লা ও সাচ্ছু মন্ডলের মুদি দোকানের মাঝামাঝি ইটের সলিং রাস্তার পাশে পরে থাকা পাঁচটি সচল অস্ত্র জব্দ করে র‍্যাব-১২।
পাংশা মডেল থানায় পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত মালামাল জমাকরণ ও সাধারণ ডাইরি প্রসঙ্গে একটি লিখিত দরখাস্ত করেন সিসি-২, র‍্যাব -১২ পবনার এস আই (নিঃ) মোঃ হেমায়েত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com