বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিণাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম

হরিণাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,


…………….
হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলামকে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে। সোমবার বিকাল পৌনে চারটার সময় হরিনাকুন্ডু শহরের উপজেলা পরিষদ মোড়ে এই ঘটনা ঘটে। জাফিরুল ইসলাম পার দখলপুর উত্তর পাড়া গ্রামের গোলাপ আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মোটরসাইকেল যোগে জাফিরুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবে যাওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর উপরে হামলা চালায়। আহত জাফিরুল কে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, প্রেসক্লাব পলিটিক্স নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন এ বিষয়ে এখনও তিনি কোনো অভিযোগ পাননি। আহত জাফরুল ইসলাম জানিয়েছেন তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি হামলার সঙ্গে কতিপয় সাংবাদিক জড়িত বলে অভিযোগ করেন। অন্যদিকে হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু বলেছেন সম্প্রতি এক ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির ঘটনা নিয়ে এই হামলা হয়েছে। এ ঘটনার সাথে কোন সাংবাদিক জড়িত নয়। হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক বিশ্বাস জানান এ ঘটনায় তারা মঙ্গলবারে মানববন্ধন ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com