মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাইক্রোবাসের সাথে কুবির বাসের সংঘর্ষ, আহত ১

মাইক্রোবাসের সাথে কুবির বাসের সংঘর্ষ, আহত ১

আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে মোহাম্মদ রাকীব নামে একজন আহত হয়েছেন। চালকের আসনে থাকা আহত রাকীব ঐ মাইক্রোবাসটির চালকের সহকারী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে শহরে যাবার পথে শালবন বিহারের পেছনে হাজী ভিলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের বাস চালক সূত্রে জানা যায়, সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা বাসগুলোর একটিকে হাজী ভিলা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়৷ এসময় বিশ্ববিদ্যালয়ের বাসটি ধীরগতিতে থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। কেবল মাইক্রোবাসটির সম্মুখ অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এসময় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাইক্রোবাস চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, সংঘর্ষের পর আমি বাসের হেলপার থেকে ঘটনাটি শুনেছি। আজকের এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটে নি। মাইক্রোর হেল্পার দিয়ে তারা মাইক্রোটি চালাচ্ছিলো। এ জন্য এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি আগামীকাল আমাদের ড্রাইভারদের সাথে বসবো, যেন তারা এই সরু রাস্তাগুলোতে যথাসম্ভব সাবধানতা অবলম্বন করে চালায়।

অপরদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, যেহেতু মাইক্রোটা হেল্পার চালাচ্ছিলো তাহলে দোষ মাইক্রোরই ছিল। প্রশাসন বিষয়টা বিস্তারিত ভাবে জেনে ব্যবস্থা নিবে। যদি আমাদের বাস ড্রাইভারের দোষ হয় তাহলে তার বিরুদ্ধেও সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com