মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোপালপুরে বাইচের নৌকা বানানো হচ্ছে তিনশ পরিবার মিলে

গোপালপুরে বাইচের নৌকা বানানো হচ্ছে তিনশ পরিবার মিলে

খাইরুল ইসলাম রুমান(গোপালপুর প্রতিনিধি)

আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। নদীমাতৃক এ দেশের গ্রামীণ লোক সাংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে টাঙ্গাইলের বিভিন্ন নদ-নদী ও বিল-বাওড়ে আয়োজন করা হচ্ছে নৌকা বাইচের। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ধুলটিয়ার ৩০০টি পরিবারের স্বপ্ন মিলে তৈরি করা হচ্ছে ৬৯হাত বাইচের নৌকা। গ্রামের শিশু, যুবক, বৃদ্ধের স্বপ্ন এখন থৈথৈ জলে, ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তুলবে নদী বা বিলের শান্ত জলের ঢেউ ।

সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, কালিহাতির উপজেলার দক্ষ নৌকা নির্মাণের কারিগর আঃ রহিম তার শিষ্যদের নিয়ে ব্যস্ত, সুনিপুন হাতের ছোঁয়ায় নৌকাটি বাইচের উপযোগী করে তুলতে, ৩৩বছরের অভিজ্ঞ কারিগর আঃ রহিম এপর্যন্ত প্রায় ২০০টি বাইচের নৌকা বানিয়েছেন বলে দাবি করেন ।

নৌকা নির্মাণ কমিটির সদস্য ধুলটিয়া গ্রামের বাসিন্দা লিয়াকত আলী জানান, ৬৯হাত বাইচের নৌকাটির নাম দিয়েছেন তারা ‘বাংলার নবাব একতা ধুলটিয়া’ । বাইচের সময় ৬২জন মানুষের প্রয়োজন হবে বাইচ দিতে, প্রায় ১০০সিফটি পাইয়া ও গজারি কাঠ দিয়ে নির্মাণ কাজ চলছে । প্রতিদিন পাঁচজন কারিগর অবিরত কাজ করে যাচ্ছে, নির্মাণ করতে সময় লাগবে দশদিন । আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে নৌকাটি প্রতিযোগিতার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হবে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই লক্ষ টাকা, গ্রামের ৩০০ পরিবার মিলে উক্ত খরচ বহন করা হবে । নৌকাটির আয়ুকাল হবে ৪বছর ।

নৌকা নির্মাণের স্থানে প্রায় সকল বয়সী দুইশতের বেশী উৎসুক গ্রামবাসীর ভিড় দেখা গিয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com