বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনাপোলে বাংলাদেশী ৪টি পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোলে বাংলাদেশী ৪টি পাসপোর্টসহ ভারতীয় নাগরিক আটক

মো : নয়ন হোসেন ,শার্শা ( যশোর ) প্রতিনিধি :

বাংলাদেশী পাসপোর্ট ভারতে পাচারের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। সোমবার বিকাল ৫ টার দিকে ভারতীয় নাগরিক আজগর আলী একটি ল্যাগেজ নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের প্রবেশ মুখে সন্দেহবশত তার নিকট জিজ্ঞাসাবাদ করলে সে বাংলাদেশী ৪টি পাসপোর্ট আছে বলে জানায়। এসময় ওই যাত্রীর সাথে তার শাশুড়ী আফরোজা বেগমসহ ভারতীয় আরো চার জন নাগরিক ছিল। গত এক সপ্তাহ আগে এই আফরোজা ইমিগ্রেশন এর প্রবেশমুখে কাস্টমস শুল্ক গোয়েন্দারা ১৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। আটককৃত আজগর আলী ভারতের ২৪ পরগনা জেলার খিদিরপুর ফেন্সি মার্কেটএলাকায় বলে জানায়।

বেনাপোল এনএসআই এর উপ-পরিচালক ফরহাদ হোসেন বলেন, সন্দেহবশত তাকে জিজ্ঞাসা করলে সে তার কাছে থাকা পাসপোর্টের কথা স্বীকার করে। পাসপোর্ট কে তাকে দিয়েছে বহন করতে এ প্রশ্নে তিনি বলেন, বেনাপোল এলাকার রাসেল নামে একটি ছেলে তাকে এই পাসপোর্টগুলো দিয়েছে বলে জানায়।

আটককৃত আজগর আলী বলেন, আমাকে একজন লোক দিয়েছে ভারতে নিয়ে কুরিয়ার করতে। আমি ভারতে যাওয়ার সময় আমাকে বলে এটা ওপারে নিয়ে একটু কুরিয়ার করে দিও। সে কুরিয়ারের খরচ দিয়ে ব্যাঙ্গালারুর ঠিকানা দিয়ে আমার কাছে দেয়।
এদিকে বেনাপোল চেকপোষ্টে লালন নামে এক ব্যক্তি বলে এই পাসপোর্ট ভারতে গেলে আমাদের দেশের লাভ। ওই দেশে বিভিন্ন দেশের এজেন্ট রয়েছে। সেখান থেকে ভিসা লাগিয়ে বাংলাদেশী যাত্রীদের বিদেশ পাঠানো হয়। এতে সরকারের রেমিটেন্স আসে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, একজনের পাসপোর্ট আর একজন বহন করা অপরাধ। আর ভারতীয় নাগরিক তা বহন করে নিয়ে যাচ্ছে। ভারতীয় আজগর হোসেন নামে ওই নাগরিককে বেনাপোল থানায় পাসপোর্টসহ হস্তান্তর করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com