সোহেল রানা,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার অকয়ারি পাড়ার ধানক্ষেত থেকে নবজাতক শিশু উদ্ধারের চারদিন পর শিশুর মাকে খুঁজে পেয়েছে বোদা থানা পুলিশ।
গত রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে বোদা উপজেলার অকয়ারি পাড়ার গ্রামে ব্যাপক অনুসন্ধানে চালিয়ে নবজাতকের মাকে খুঁজে পায় পুলিশ।
গত বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীর অকয়ারি পাড়ার ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয় এক নবজাতক কন্যা শিশু। স্থানীয় লোকজনের সহায়তায় বোদা থানা পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর শিশুটিকে তাদের হেফাজতে নিয়ে পঞ্চগড় সদর আধূনিক হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালে সুস্থ্য ও নিরাপদে রয়েছে।
এদিকে বোদা থানা পুলিশ ওই এলাকায় ব্যাপক অনুসন্ধানে নামলে বেড়িয়ে আসে নবজাতক জন্মের আসল রহস্য। অকয়ারি পাড়ার (অতিশ চন্দ্র বর্মনের) স্কুল পড়ুয়া কিশোরী কন্যার সাথে খালাতো ভাই আটোয়ারি উপজেলার গোপালজোত গ্রামের ললি মোহণের ছেলে ধনেশের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করার প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কও চালিয়ে যায়। উভয়ের এ অনৈতিক কাজের ফসল হিসেবে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে কিশোরীর বাবা ছেলে পক্ষকে জানায়। ঘটনা শুনে ছেলে পক্ষ তাদের মেরে ফেলার হুমকি দেয়। দরিদ্র কিশোরীর বাবা ছেলে পক্ষের অব্যাহত হুমকি ও লোকলজ্জার ভয়ে কারও কাছে যেতে পারেনি। এদিকে স্কুল বন্ধ আর লোকলজ্জা ও ধনেশের মেরে ফেলার হুমকির কারনে ওই কিশোরী সবার কাছ থেকে আড়াল হয়েই ছিল। অবশেষে ২২ সেপ্টেম্বর সবার অগোচরে বাড়ির পাশে ধান ক্ষেতে জন্ম দেয় এক নবজাতক কন্যা শিশু।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন বাংলাদেশ বুলেটিন ডটকমকে জানান,নবজাতক শিশুটিকে হাসপাতালের স্কানু ওয়ার্ডে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। বর্তমানে নবজাতক সুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে৷
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ বুলেটিন ডটকমকে জানান,স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধূনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরীর বাবা তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
Leave a Reply