রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় ইউএনও-কে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

নকলায় ইউএনও-কে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

শেরপুর প্রতিনিধিঃ-

শেরপুরের নকলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন।

এ উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর-এঁর সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রহমত আলী।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টুসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান-এঁর বদলি পরবর্তী কর্মস্থলে তাঁর পেশাগত জীবনের সার্বিক সাফল্য কামনা করার পাশাপাশি ব্যক্তি জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

উল্লেখ্য,আলোচনা সভার পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানকে বিভিন্ন শুভেচ্ছা উপহার সামগ্রী ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ২০১৮ সালের ৮ অক্টোবর শেরপুর জেলাধীস নকলা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করার আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে কিছুদিন কর্মরত ছিলেন। এর আগে বান্দরবন জেলার জেলা প্রশাসক কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিএস) হিসেবে, এরও আগে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com