বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী কে?

আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী কে?

ডেস্ক নিউজ:

বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে? বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন টেমস নদীর ওপারে থেকে একজন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নিবে না।

তিনি আজ সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি আয়োজিত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বিএনপি নেতাদের প্রতি এ প্রশ্ন রাখেন।

আন্দোলন করে সরকার হঠানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন অতীতের মতো যদি আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হয় তাহলে বিএনপি আবারও পিছিয়ে যাবে।

তিনি বলেন আগামীতে যখন এক এক করে দেশের সব মেগা প্রকল্প চালু হবে তখন বিএনপি চোখে সরষে ফুল দেখবে।

৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ঝুঁকিময় রাজনীতিকের নাম শেখ হাসিনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন এখনো ষড়যন্ত্রের বুলেট তাঁর পিছু ছাড়েনি,তবুও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে।

বিএনপি ও তার দোসররা দেশের উন্নয়ন দেখে না,কারণ তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সততার রাজনীতির এক বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা তাঁর ছেলেমেয়েদের দিয়ে বিকল্প কোন পাওয়ার হাউজ সৃষ্টি করেননি। বঙ্গবন্ধু পরিবার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ ডক্টর মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com