বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে বাসের ধাক্কায় ভাইবোনসহ সিএনজির ৩ যাত্রী মৃত্যু

মাধবপুরে বাসের ধাক্কায় ভাইবোনসহ সিএনজির ৩ যাত্রী মৃত্যু

নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রোগীবাহী একটি সিএনজি উল্টে ভাইবোনসহ তিন যাত্রী মৃত্যু হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত আরও পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩), মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭) ও বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে মধু দাস (৩৫)।আহতরা হলেন— রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া স্ত্রী বিলকিছ বেগম (৩০) ও কুদ্দুছের ভাই জব্বার মিয়া (২৮), রহমত আলীর ছেলে আব্দুল্লাহ (২২), বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে সিএনজিচালক কবির মিয়া (২৫) ও মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার অসুস্থ সন্তানকে ডাক্তার দেখানোর জন্য তার স্ত্রী দুই সন্তান ও ভাইসহ মাধবপুর হাসপাতালে সিএনজিযোগে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাস উল্লিখিত স্থানে সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ ও মধু দাস নিহত হন। আহতদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর আক্তার রুপাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক বাসের চালক হাফিজ উদ্দিন (৪২) ও সহকারী লিটন মিয়াকে (৩৫) মাধবপুর থানা পুলিশ আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com