বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোনায় উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে জিংক ধান বাণিজ্যিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোনায় উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে জিংক ধান বাণিজ্যিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

প্রকাশ গণ উন্নয়ন কেন্দ্র (পিজিইউকে)-এর উদ্যোগে হারভেস্টপ্লাস বাংলাদেশের সহযোগিতায় ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে কমার্শিয়ালাইজেশন অফ বায়োফার্টিফাইড ক্রপস (সিবিসি) প্রজেক্টের আওতায় ‘জিংক ধান বাণিজ্যিকীকরণে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সচেতনতা ও অনুপ্রেরণা বৃদ্ধিকরণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 নেত্রকোনা সদর উপজেলার অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীনের সভাপতিত্বে প্রকাশ গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক মোঃ মোতাকাব্বির ভূঁইয়া টুটুলের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপা বিশ^াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহমুদ নূর। জিংক তথা অপুষ্টির অভাবে মানব দেহের স্বাভাবিক বেড়ে উঠা কি ভাবে ব্যাহত হয় এবং জিংক ধান আবাদে কৃষকদের উদ্ধুব্ধকরণ, বাজারজাত করন এবং জিংক ধানের ভাতের মাধ্যমে কিভাবে সেই অপুষ্টি দূর করা যায় সেই সম্পর্কে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে তা উপস্থাপন করেন হারভেস্টপ্লাসের বিভাগীয় সমন্বয়কারী মোঃ জাকিউল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা মোঃ রুহুল কদ্দুছ। 

 কর্মশালায় অতিথিবৃন্দ, ক্ষুধামন্দা দূর, শিশু কিশোরদের সুস্থ সবলভাবে বেড়ে উঠা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ অঞ্চলে জিংক ধানের আবাদ বৃদ্ধি করতে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com