সোহেল রানা,পঞ্চগড়:
গণ সাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘স্থানীয় সরকারের কার্যক্রম ও কমিউনিটি ক্লিনিকের সেবামূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি বেশ সহায়ক।’
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার ১ নং ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
কার্যকর ও জবাবদিহিমূলক বিষয়ে বঞ্চিতদের অধিকার এক্সক্লুডেড পিপলস্ রাইটস ইন বাংলাদেশ (ইপিআর) প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
তার বক্তব্যে ড. মোস্তাফিজুর রহমান বলেন,বঞ্চিতজনের কাঙ্খিত সেবা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়ে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যমাঠকর্মীদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। কমিউনিটি ক্লিনিকে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং সকল সেবা দ্রুত করার বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
এসময় গণশুনানিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও কমিউনিটি ক্লিনিকের জনসেবা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে আগামী দিনের পরিকল্পনার কথাও জানানো হয়।
শুনানিতে ১ নং ঝলই শালশিরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,বোদা উপজেলার স্বাস্থ্য ইন্সপেক্টর গোলাম রহমান এবং সুষেন চন্দ্র, নতুন হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সি ডব্লিউ জি এর সদস্য শংকরপদ দে।
গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠানটির দৃশ্য উপস্থাপন করেন ইপিআর প্রজেক্ট অফিসার মাসুকুর রহমান সিহাব।
এতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ (মেম্বার) ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply