মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
অবৈধপথে ভারত প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১০ জন আটক

অবৈধপথে ভারত প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১০ জন আটক

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
২৭-০৯-২১ইং

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু বয়েছে।

রোববার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ও কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান গনমাধ্যমে প্রেরিত এক ই-মেইল বার্তায় আটকের এসব তথ্য নিশ্চিত করেন।

ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, মহেশপুরের বাশবাড়িয়া গ্রাম থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাগুরা জেলার শালিখা উপজেলার দালিয়া গ্রামের মৃত শরৎ চন্দ্র রায়ের ছেলে দুলাল চন্দ্র রায় (৭১), তার স্ত্রী প্রমিলা রানী রায় (৫০), মেয়ে কেয়া রায় (২৪), লিমা রায় (২৪) ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুরের মাখাভাঙ্গা গ্রামের হায়বার উদ্দীনের ছেলে মোঃ রকি (১৮) কে আটক করা হয়।

অন্যদিকে মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে যশোর জেলার কোতয়ালী থানার রাজারহাট গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ রাব্বি (২১), একই জেলার বাঘারপাড়া উপজেলার জোকা গ্রামের বরুন বিশ্বাসের ছেলে বর্ষন বিশ্বাস (১৯) এবং মেয়ে বাসন্তি বিশ্বাস (২৬), বাসন্তি বিশ্বাসের মেয়ে ঐশি বিশ্বাস (০৩), চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আবজাল নগর গ্রামের কালাচান দাসের ছেলে ছোটন দাস (২৪) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দা উপজেলার সন্ধ্যা গ্রামের দলু বৈরাগীর ছেলে সুখ চাঁদ বৈরাগী (২৫) কে আটক করে জেল হাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com