বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চবিতে নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

চবিতে নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানমালার অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে রবিবার ( ২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট কবি মুহম্মদ নূরুল হুদা এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং কবি মুহম্মদ নূরুল হুদার জীবনী পাঠ করেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে মহাকালের মহানায়ক স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ দুই মহাপুরুষের কীর্তি নিয়ে সেমিনার আয়োজন করায় চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য বঙ্গবন্ধুর ভাষণ ও কাজী নজরুলের কবিতার উদ্ধৃতি দিয়ে এই দুই চিরায়ত বাঙালির বহুবিধ সম্পর্কসূত্র নির্ণয়ে প্রবন্ধকারের প্রবন্ধে চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে মর্মে উল্লেখ করে প্রবন্ধকারকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে তাঁরই সম্মোহনী নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালি জাতি পাকিস্তানী হায়েনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে একটি রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করে একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

দীর্ঘ নয়মাস এ রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা অর্জনের পথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের সাড়া জাগানো সংগীত ও কবিতা বাঙালি জাতিকে যুগিয়েছে অদম্য শক্তি, সাহস ও অনুপ্রেরণা। এই দুই দিকপাল বাঙালি জাতির হৃদয়ে চিরভাস্বর হয়ে আছেন। পরাধীনতার শৃংখল থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে জাতির পিতা যেমন তাঁর পুরোটা জীবন ব্যয় করেছেন তেমনি শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ক্ষুরধার লেখনী বাঙালি জাতিকে পদে পদে শক্তি ও সাহস যুগিয়েছে।

কবি মুহম্মদ নূরুল হুদা তাঁর প্রবন্ধ উপস্থাপনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে ত্রিশলক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি তাঁর প্রবন্ধে বলেন, কেবল হাজার বছর নয়, ইতিহাসপূর্ব কাল থেকে ধারাক্রমে বিবর্তিত এক সার্বভৌম জাতিরাষ্ট্রের নাম বাংলাদেশ। আর সে জাতিরাষ্ট্রের দুই দ্রোহি জাতিভাস্করের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, তাঁদের একজন কবি, সৈনিক, দ্রোহি ও জন্ম-স্বাধীন; অন্যজন রাজনীতিবিদ, যোদ্ধা, দ্রোহি ও জন্ম-স্বাধীন। তিনি আরও বলেন, যখনি বাঙালি ও বাংলাদেশের কথা আসে তখনি অনিবার্যভাবে মনে পড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। এ সূত্রে নজরুল ও বঙ্গবন্ধু ভিন্ন সময়বাসী হয়েও একটি সমতলীয় তুলনায় এসে দাঁড়ান। নজরুল ও বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি ত্রয়ীসুত্রে আবদ্ধ। কিছুটা পরোক্ষ হলেও এ দুই শ্রেষ্ঠ বাঙালির সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি তাঁর প্রবন্ধে বঙ্গবন্ধু ও নজরুলের সম্পর্কসূত্র নির্ণয়ের ক্ষেত্র উল্লেখ করে বলেন, নজরুল বাঙালির বিদ্রোহী আত্মার রূপকার। বঙ্গবন্ধু সেই বিদ্রোহীর প্রত্যক্ষ প্রতিকৃতি। উভয়ে জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী, সমাজতন্ত্রী ও গণতন্ত্রী। নজরুল চেয়েছিলেন প্রতিটি বাঙালি সৈনিক হোক আর বঙ্গবন্ধু ভীরু বাঙালিকে পরিণত করেছিলেন মরণজয়ী মুক্তিযোদ্ধায়। দু’জনই কবি। একজন কবিতার, অন্যজন রাজনীতির। দু’জনই চেয়েছিলেন বাংলার জয়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ও নজরুল দু’জনেই দুই বৈশ্বিক উৎস থেকে আসা সর্বমানবের মঙ্গলকামী দুই বিশ্ব পুরুষের উত্তরপ্রজন্ম। প্রবন্ধকার বলেন, বঙ্গবন্ধু ও নজরুল ‘আমাদের মাঝে বিশ্ব বাঙালির সমন্বিত রূপ’। তিনি তাঁর স্বরচিত “নজরুলের ‘জয় বাংলা’” শীর্ষক কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তাঁর উপস্থাপনা শেষ করেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা প্রবন্ধ উপস্থাপনের পূর্বে তাঁর রচিত ১০ টি গ্রন্থ চবি গ্রন্থাগারে সংরক্ষণের জন্য চবি মাননীয় উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

প্রফেসর ড. মুনতাসীর মামুন তাঁর বক্তব্যে চবি নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও নজরুল’ শীর্ষক প্রাণবন্ত একটি সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁর সারগর্ভ আলোচনায় বলেন, কবি মুহম্মদ নূরুল হুদা এ বিষয়ে একাডেমিক গবেষক না হয়েও ‘নজরুল ও বঙ্গবন্ধু: উক্তি ও উপলব্ধির অভিব্যক্তি’ শিরোনামে যে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন তা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের ভবিষ্যত গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এ সেমিনার থেকে তরুণ শিক্ষক-গবেষকবৃন্দ গুরুত্বপূর্ণ অনেক তথ্যের দিকনির্দেশনা পাবেন; যা তাঁদেরকে বঙ্গবন্ধু এবং নজরুল সম্পর্কে গবেষণায় উৎসাহিত করবে। এ গবেষণালব্ধ জ্ঞান প্রজন্মের সন্তানদের মাঝে ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com