অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার বাঁচারীগ্রামে
মরহুম আব্দুল জলিল স্মৃতি সড়কে, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নওগাঁ জেলা শাখার উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর তালবীজ রোপণ কর্মসূচি শুরু করে। তার ধারাবাহিকতায় আজ রবিবার বিকেল ৫ টায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি জেলা শাখার নেতৃবৃন্দ তালবীজ রোপণ কর্মসূচির অংশ হিসাবে নতুন করে তালবীজ রোপণ, দেখভাল করতে যায়। এ সময় কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তারপুড় ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবেশে রক্ষা ও উন্নয়ন সোসাইটি জেলা শাখার আহবায়ক নাহিদুজ্জামান রনি, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রুমুন, স্থানীয় ইউ.পি সদস্য সাবিনা ইয়াসমিন সুইটি, ইউনিয়ন যুবলীগের নেতা শামিম হোসেন প্রমুখ।
Leave a Reply