শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধা জেলায় এ বছর হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার সংখ্যা বেড়েছে।
জেলার সাত উপজেলায় এ বছর ৬৩৮টি মন্ডপ ও মন্দিরে শারদীয় পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর পূজার সংখ্যা বেড়েছে ৭৩টি।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৬ সেপ্টেম্বর রোববার রংপুর বিভাগের ৮ জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাযের্র ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এই ভিডিও কনফারেন্সে অংশ গ্রহণ করেন ।
এতে বক্তব্য দেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল কুমার সরকার, সহ-সভাপতি দীপক কুমার পাল , সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন প্রসাদ, সাধারণ সম্পাদক রকি দেব প্রমুখ।
এতে জানানো হয়, এ পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলায় ১০৩টি, সাদুল্যাপুরে ১১৭টি, ফুলছড়িতে ১৯টি, সাঘাটায় ৬১টি, পলাশবাড়ীতে ৬৪ টি, সুন্দরগঞ্জে ১৪৫টি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৯টি মন্দির ও মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply