শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
উখিয়ায় র‍্যাবের অভিযানে ৩ লক্ষ ইয়াবাসহ আটক-২

উখিয়ায় র‍্যাবের অভিযানে ৩ লক্ষ ইয়াবাসহ আটক-২

এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া-টেকনাফে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রতিদিন ইয়াবা উদ্ধার ও ইয়াবা কারবারিদের আটক করা একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ২৬ সেপ্টেম্বর (রবিবার) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালি গৌজ ঘোনা এলাকায় কক্সবাজার র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ৩ লক্ষ ইয়াবার একটি বড় চালানসহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃতরা হল থাইংখালি গৌজঘোনা এলাকার সোনা আলীর পূত্র আবদুল মালেক (২৭) ও মোহাম্মদ আলমের পূত্র ওসমান গণি (১৭)।

এ অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরো ৪ জন পালিয়ে যায়। পলাতক মাদক কারবারিরা হল রহমতের বিলের সিরাজের পুত্র মোঃ শাহজাহান (৪৫),ধামনখালীর আব্দুস সালামের পুত্র রবিউল শামীম ওরফে বাবুইশ্যা (২২), রহমতের বিলের কলিমুল্লাহর পুত্র কামাল উদ্দিন (৩২), ধামনখালীর নুরুল ইসলামের পুত্র মোহসেন আলী (২৪)। এদেরকে ও এ মামলায় পলাতক আসামী করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে থাইংখালির গৌজ ঘোনায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য মজুদ করা হয়েছে। সে সুবাদে র‍্যাবের একটি চৌকষ টিম সেখানে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্হিতি টের পেয়ে পালানোর সময় দুইজন কে আটক করা গেলে ও ৪ জন পালিয়ে যায়। এ সময় আটককৃতদের হেফাজতে থাকা ২ টি বস্তা তল্লাশি করে সাক্ষীদের সাক্ষাতে ৩ লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদেরকে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদেরকে ও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com