কুমিল্লা ব্যুরো:
উপমহাদেশের নারী জাগরণের পথিকৃত নবাব ফয়জুন্নেছা চৌধুরানী’র ১১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাধারন জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন এবং নিবেদিত কবিতা পাঠ, আলোচনা সভার আয়োজন করা হয়।
নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সন্ধায় কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রধান আলোচক ছিলেন ড. আলী হোসেন চৌধুরী।
এস এম মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ সরকার লিটন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন লিটন, ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মজুমদার, নারী নেত্রী জোনাকী মুন্সী, মহিলা কাউন্সিলর হাজী নেহার বেগম, কুমিল্লা সংলাপ এর পরিচালক মোঃ শাহজাহান চৌধুরী, যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুল, লেখক ও গবেষক মোঃ কামাল উদ্দিন, প্রফেসর খন্দকার সেলিম, রোকসানা ইয়াসমিন মনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মাহাবুব আলম বাবু, কুমিল্লা কবি ফোরামের যুগ্ম সম্পাদক মোঃ জাঙ্গীর আলম জাবির, সহ সভাপতি সফিকুল ইসলাম ঝিনুক, সমতটের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জামাল উদ্দিন দামাল, সিটিভি নিউজ টুয়েটি ফোর-এর সহকারী সম্পাদক ওমর কাইয়ূম পলাশসহ আরো অনেকে।
Leave a Reply