বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লার তিতাসে বায়োফ্লক প্রদর্শণীর মাঠ দিবস

কুমিল্লার তিতাসে বায়োফ্লক প্রদর্শণীর মাঠ দিবস


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লার তিতাসে উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) এর আওতায় বায়োফ্লক প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে তিতাস উপজেলার নারান্দিয়া গ্রামের মনির হোসেনের বায়োফ্লক খামারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ছিলেন ৬ নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোখসানা বেগম, তিতাস উপজেলা মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন।
সিসিডিএ-এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিসিডিএ’র আসমানিয়া শাখার কর্মসূচী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন মোল্লা, উদ্যোক্তা বায়োফ্লক চাষী মোঃ মনির হোসেন, টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) কৃষিবিদ মোঃ লেমন মিয়া, পরিবেশ কর্মকর্তা মোঃ হাসিব ইকবাল কানন, ডকুমেন্টেশন অফিসার মোঃ নুরুন্নবী রাসেল সহ স্থানীয় মাছচাষীবৃন্দ ও এসইপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
মাঠ দিবসে এসইপি প্রকল্পের প্রদর্শনী প্রাপ্ত এসইপি সদস্য মোঃ মনির হোসেন তাঁর বায়োফ্লক মাছচাষের অভিজ্ঞতা বিনিময় করে বলেন- ‘আমি করোনা মহামারিতে যখন দিশেহারা ছিলাম সিসিডিএ-এসইপি প্রকল্পের কর্মকর্তাদের পরামর্শে বায়োফ্লক মাছ চাষ শুরু করে শুরুতে একটু সমস্যায় পরে গিয়েছিলাম, পরবর্তীতে সিসিডিএ-এসইপি প্রকল্প আমাকে বায়োফ্লক মাছ চাষে প্রয়োজনীয় পোনা, যন্ত্রাংশ, মাছের খাবার, প্রোবায়োটিক, এফসিও ইত্যাদি সামগ্রী প্রদান করেছে। যা আমার আজকের এই সফলতা কে ত্বরান্বিত করেছে।’
তিতাস উপজেলা মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন বলেন-‘আধুনিক মাছচাষ ব্যবস্থায় সিসিডিএ এসইপি প্রকল্প বিভিন্নভাবে প্রদর্শনী প্রদান ও পরামর্শ প্রদানের মাধ্যমে যেভাবে সহযোগিতা করছে মাছচাষীদের, এটি নিঃসন্দেহে প্রসংশার দাবি রাখে। সরকারী বেসকরকারি পর্যায়ে এভাবে সবাই এগিয়ে আসলে মৎস্যচাষে দেশ আরো এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com